কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বজায় থাকবে সম্প্রীতির বাংলাদেশ : নসরুল হামিদ

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা, তেঘরিয়া ও জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ। ছবি : কালবেলা
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা, তেঘরিয়া ও জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ। ছবি : কালবেলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই বাংলাদেশে শান্তি-সৌহার্দ্য-সম্প্রীতি বজায় থাকবে। যদি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে তাহলে ২০০১ সালের মতো আবারো নির্যাতন-নিপীড়ন, হত্যা, লুটপাটের রাজত্ব সৃষ্টি করবে।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা, তেঘরিয়া ও জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সারা দেশে উৎসব, পার্বণ নির্বিঘ্ন ও নিরাপদ হবে।

শুভাঢ্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী মা চণ্ডী মন্দির পরিদর্শনকালে নসরুল হামিদ বলেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর মন্দির হবে এটি। ইতোমধ্যে মন্দিরের কাজ শুরু হয়েছে। অচিরেই মন্দিরের কাজ শেষ হবে বলেও জানান তিনি। উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

এ সময় নসরুল হামিদের সঙ্গে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান হাজি ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X