কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ

ডিজিএফআই কর্মকর্তা হত্যায় আরসার টর্চার সেল প্রধান গ্রেপ্তার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ডিজিএফআইয়ের এক কর্মকর্তাকে গুলি করে হত্যায় জড়িত আরসা কমান্ডারসহ দুই জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। ওই গ্রেপ্তার অভিযানে আরসার একটি টর্চার সেলের সন্ধান পাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬অক্টোবর) কক্সবাজারের উখিয়া এলাকা থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে রাতে র‍্যাববের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‍্যাব সদর দপ্তরের একজন কর্মকর্তা কালবেলাকে বলেছেন, গ্রেপ্তার দুইজনের মধ্যে একজন ওসমান প্রকাশ ওরফে সালমান মুরুব্বি। তিনি সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ কমান্ডার এবং ওই সংগঠনের ওলামা বডি ও টর্চার সেলের প্রধান। অপরজন তার সহযোগী।

ওই কর্মকর্তা বলেন, ডিজিএফআইয়ের কর্মকর্তা হত্যাকাণ্ড ছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন চাঞ্চল্যকর ও আলোচিত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এই সালমান মুরব্বী।

গত বছরের ১৪ নভেম্বর রাতে তুমব্রু সীমান্তে র‌্যাব ও ডিজিএফআই মাদকবিরোধী যৌথ অভিযান চালায়। ওই সময় সন্ত্রাসীদের গুলিতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত হন এবং র‍্যাবের এক সদস্য আহত হয়েছিলেন।

র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, শুক্রবার সকাল সকাল ১১টায় কক্সবাজার র‍্যাব-১৫ এর সদর দপ্তরে এ বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X