কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ১১ কর্মকর্তার রদবদল

ডিএমপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
ডিএমপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার মোট ১১ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।

আদেশে আক্তার হোসেনকে ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি, মোহাম্মদ মনিরুল ইসলামকে গোয়েন্দা-গুলশান বিভাগের ডিসি এবং মোহাম্মদ সোহেল রানাকে কল্যাণ ও ফোর্স বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এডিসিদের মধ্যে রমনা বিভাগের নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহকে (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিবির অ্যাডমিন অ্যান্ড সাপোর্ট সার্ভিসে, কল্যাণ ও ফোর্স বিভাগের এডিসি মো. শরিফুল আলমকে (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) লজিস্টিকস বিভাগে, কল্যাণ ও ফোর্স বিভাগের কোয়ার্টার মাস্টার এডিসি মো. ওবায়দুর রহমানকে কল্যাণ ও ফোর্স বিভাগের ফোর্সে এবং গোয়েন্দা-গুলশান বিভাগের এডিসি হাফিজ আল আসাদকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে বদলি করা হয়েছে।

এছাড়াও ডিবির অ্যাডমিন অ্যান্ড সাপোর্ট সার্ভিসের এডিসি সাজ্জাদ ইবনে রায়হানকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে, লজিস্টিকস বিভাগের প্রকিউরমেন্ট অ্যান্ড ম্যাইন্টেনেন্সের এডিসি মো. মুহিত কবীর সেরনিয়াবাতকে লজিস্টিকস বিভাগের লজিস্টিকস শাখায়, গোয়েন্দা-মতিঝিল বিভাগের এডিসি সৈয়দ মামুন মোস্তফাকে গোয়েন্দা-গুলশান বিভাগে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি ইফতেখায়রুল ইসলামকে কল্যাণ ও ফোর্স বিভাগের কোয়ার্টার মাস্টার শাখায় বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X