কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ মনির জন্মদিনে দক্ষিণ যুবলীগের কোরআনখানি ও দোয়া 

শেখ মনির জন্মদিনে পূর্ব গোড়ান দারুল উলুম মাদ্রাসায় কোরআনখানি ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।ছবি : কালবেলা
শেখ মনির জন্মদিনে পূর্ব গোড়ান দারুল উলুম মাদ্রাসায় কোরআনখানি ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষে কোরআনখানি, দোয়া ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবারের ব্যবস্থা করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

সোমবার (৪ ডিসেম্বর) দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে পূর্ব গোড়ান দারুল উলুম মাদ্রাসায় বাদ ফজর কোরআনখানি ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন। দোয়ার পূর্বে ৩০ জন হাফেজ দিয়ে পবিত্র কোরআনের ৩০ পারা তেলাওয়াত সম্পন্ন করানো হয়। মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ ২০০ জন শিক্ষার্থীর জন্য ৩ বেলা খাবারের ব্যবস্থা করা হয়।

দোয়া-মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শহীদ সদস্য এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার সহধর্মিণী আরজু মনির রুহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া ও মিলাদের পূর্বে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন স্বাধীন বাংলাদেশে যুব রাজনীতির আইকন। বহুমুখী প্রতিভার অধিকারী। রাজনীতির পাশাপাশি তিনি ও একজন প্রজ্ঞাবান সাংবাদিক ও লেখক ছিলেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১০

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১১

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১২

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৩

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৪

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৫

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৬

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৭

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৯

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

২০
X