বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া-৩ আসনে শ্রমিক লীগের সভাপতিকে পেটালেন যুবলীগ নেতা

আদমদীঘি থানা। ছবি : সংগৃহীত
আদমদীঘি থানা। ছবি : সংগৃহীত

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকারের কর্মীকে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে। মারধরের শিকার আহত কর্মী শামসুল ইসলাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার রহিম উদ্দীন কলেজ গেটে মারধরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সামছুল থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

শামসুল ইসলাম অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় উপজেলার কুসুম্বি গ্রাম থেকে অজয় সরকারের কাঁচি মার্কার প্রচারণা শেষে তিনি এবং তার সঙ্গে থাকা কয়েকজন কর্মী রহিম উদ্দীন কলেজ গেট এলাকায় বসে চা পান করছিলেন। এ সময় ট্রাক মার্কার ভোট না করে কাঁচি মার্কার প্রচারণা চালানোয় আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হুমকি দেয়। এরপর রাত সাড়ে ৮টায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর ট্রাক মার্কার কর্মী বাহিনী নিয়ে তিনি সেখানে হাজির হয়ে তার বুকে পিঠে লাথি, কিল-ঘুষি ও লাঠি পেটা করেন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানতে চাইলে আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, ‘তাকে মারপিটের ঘটনা সত্য, তবে তা নির্বাচনকে নিয়ে নয়। শামসুল আমার দলেরই ছোট ভাই, অথচ সে আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করে। এ কারণে আমার কিছু কর্মী তাকে চড়-থাপ্পড় দেয়।’

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গত রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে বলে শুনেছি। তবে কোনো পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়নি। ফলে কি কারণে ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X