কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সভা-সমাবেশ ও মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে এক বার্তায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘জননিরাপত্তার স্বার্থে বিজয় র‌্যালি, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনো প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।’

আজ থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। বিকেল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রার্থীরা প্রচারের কাজ শুরু করেছেন। বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থনে মিছিলও হয়েছে।

এদিকে আগামীকাল ঢাকায় বিজয় র‌্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ র‌্যালি এবং নির্বাচনী প্রচার কিংবা যে কোনো ধরনের মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

সংশ্লিষ্টরা বলছেন, মিছিল থেকে মশালের মাধ্যমে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য এ পদক্ষেপ নিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X