কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:৩৬ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বেশি ও কম পড়েছে যে ২ আসনে

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে গড় ভোট ৪১ দশমিক ৮০ শতাংশ পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে গোপালগঞ্জ-৩ আসনে। এই আসনে ভোট পড়েছে ৮৭ দশমিক ২৪ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। এই আসনে ভোটের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

ইসি সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে দুই লাখ ৯০ হাজার ২৯৭ ভোটের মধ্যে ভোট পড়েছে দুই লাখ ৫৩ হাজার ২৪৭ ভোট। ভোটের হার ৮৭ দশমিক ২৪ শতাংশ। এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।

অপরদিকে, ঢাকা-১৫ আসনে তিন লাখ ৪৪ হাজার ৫০৭টি ভোটের মধ্যে পড়েছে ৪৪ হাজার ৯৩৬ ভোট। ভোটের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। এ আসনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শামসুল হক পেয়েছেন দুই হাজার ৪৪ ভোট।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগ এখন পর্যন্ত এককভাবে ২২২ আসনে জয়লাভ করেছে। অপরদিকে নির্বাচনে অংশগ্রহণকারী বৃহত্তম দল হিসেবে ১১টি আসন পেয়েছে জাতীয় পার্টি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২ আসন। অন্যান্যরা পেয়েছেন ৩টি আসন। সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক আসনে জয়লাভ করে আওয়ামী লীগ এককভাবেই সরকার গঠন করতে পারবে। সে হিসেবে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X