কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার 

ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি বাপ্পাদিত্য বসুকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। ছবি : কালবেলা
ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি বাপ্পাদিত্য বসুকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। ছবি : কালবেলা

একাধিক অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তার বাপ্পাদিত্য বসু ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি।

বুধবার (১৭ জানুয়ারি) র‍্যাব-১০ এর উপপরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ৩টি অর্থঋণের মামলায় আদালতের দেওয়া তিন বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিন পলাতক আসামি বাপ্পাদিত্ত বসুকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি একাধিক অর্থঋণের মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন। মামলা রুজুর পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন তিনি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X