ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:২৪ এএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সরকার মার্কিন পুতুল সরকারে পরিণত হবে : ছাত্রমৈত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনগণের বিজয়কে কোনোভাবেই ভারত ও মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল সরকারে রূপান্তরিত করতে দেওয়া যাবে না। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে তা শেখ হাসিনার ভারতীয় পুতুল সরকারের বিপরীতে গিয়ে মার্কিন পুতুল সরকারে পরিণত হবে বলে মন্তব্য করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী।

বুধবার (৭ আগস্ট) বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় ও সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, শত শত ছাত্র-জনতা জীবন দিয়ে লড়াই করে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন সুনিশ্চিত করেছে। ভারতীয় সম্প্রসারণবাদের পুতুল সরকার হাসিনার বিরুদ্ধে এটি ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। জনগণের এই বিজয়কে কোনোভাবেই অন্য কোনো সাম্রাজ্যবাদী শক্তি, তথা মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল সরকারে রূপান্তরিত করতে দেওয়া যাবে না। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে এই সরকারের প্রধান নাগরিক সমাজের সেই ব্যক্তিকেই করা উচিত যিনি গত ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে নিরলসভাবে লড়াকু ভূমিকা পালন করেছেন। এদেশের মানুষ জাতীয় স্বার্থ রক্ষার জন্য সংগ্রামী ভূমিকা পালন করেছেন মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে।

নেতারা আরও বলেন, এটা অত্যন্ত বেদনার ঘটনা, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে তার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হয়েছে। যিনি তার জীবদ্দশায় কখনোই জনগণের স্বার্থে কোনো আন্দোলন সংগ্রামে লিপ্তই ছিলেন না বরং জীবনভর মার্কিন সাম্রাজ্যবাদের পুঁজি এবং তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় সচেষ্ট ছিলেন। ফলে আমরা প্রবল আশঙ্কা প্রকাশ করি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে তা শেখ হাসিনার ভারতীয় পুতুল সরকারের বিপরীতে গিয়ে মার্কিন পুতুল সরকারে পরিণত হবে। তাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রকৃত বিজয় অর্জনের জন্য তথা দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, ’৯০ পরবর্তী সকল সরকারের দুঃশাসনের বিরুদ্ধের জাতীয় স্বার্থ রক্ষায় আন্দোলন, ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জোড়ালো ভূমিকা পালন করেছেন এমন নাগরিকদের অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১০

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

১১

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

১২

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

১৩

বিজিবি-গ্রামবাসীর কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

১৪

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

১৫

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

১৬

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

১৭

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৮

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

১৯

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

২০
X