কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিবিদ, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এবি পার্টির ইফতার

রাজনীতিবিদ, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ছবি : কালবেলা
রাজনীতিবিদ, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

রাজনীতিবিদ, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে এ ইফতারে মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারে মাহফিলে বিএনপিসহ ৭ জানুয়ারি নির্বাচন বর্জনকারী প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী এতে সভাপতিত্ব করেন ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন।

দলের পক্ষ থেকে দেশের চলমান শাসন ব্যবস্থাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য চরম হুমকি হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। গণতন্ত্রকামী বিশ্বের সাথে তাল মিলিয়ে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সকল রাজনৈতিক পক্ষের একটি ঐক্যবদ্ধ নিয়মতান্ত্রিক আন্দোলনের উপর গুরুত্বোরোপ করা হয়।

ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আইআরআই প্রতিনিধিদলসহ বিভিন্ন দেশের কূটনীতিকগণ অংশ নেন।

রাজনীতিকদের মধ্যে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এনডিএমর চেয়ারম্যান ববি হাজ্জাজ, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি, বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহসম্পাদক সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্ত্তুজা, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সামরিক ও বেসামরিক আমলাদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফট্যান্যান্ট জেনারেল (অব.) নাজিম উদ্দিন, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ্, রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) এহতেশামুল হক, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, সমর বিশেষজ্ঞ লে. ক. (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, লে. কর্ণেল (অব.) নাজিম উদ্দিন ও মেজর (অব.) ইমরান। নাগরিক সমাজের প্রতিনিধিদের মাঝে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোজাহেরুল হক, সামাজিক সংস্থা ব্রতীর সিইও শারমিন মুরশিদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসীন রশীদ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল, রাজনৈতিক বিশ্লেষক রুবী আমাতুল্লাহ্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আ.আ.ম আরিফ বিল্লাহ, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলান, অর্থপেডিক সার্জন ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, লেখক ও প্রকাশক সাঈদ বারী, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এ্যাব এর মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক এনাম আবেদীন, লোটন একরাম, ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, ড. ওয়ারেসুল করীম, পরিবেশবিদ জাকির হোসেইন, আইন ও শালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফয়সাল ফারুক, বিবিসি বাংলার উপস্থাপক আকবর হোসেইন, সাবেক যুগ্ম সচিব জিয়া হাসান, রাষ্ট্র চিন্তার অর্থনীতি বিষয়ক সমন্বয়ক দিদারুল ইসলাম ভূইয়া, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইসিএনএলর বিশেষজ্ঞ পরামর্শক শারমীন খান, ব্যারিস্টার হাসিন, তরুণ রাজনীতিক হুমাম কাদের চৌধুরী, গনমাধ্যম ব্যক্তিত্ব সিনহা এম সাঈদ প্রমুখ।

এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, গোলাম ফারুক, বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় নেতা আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আলতাফ হোসাইন, উইমেন উইং সমন্বয়ক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, সহকারী সদস্য সচিব সাঈদ নোমান, মেহেদী হাসান চৌধুরী পলাশসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X