কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তরা দিশেহারা : ডা. ইরান

ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : সংগৃহীত
ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : সংগৃহীত

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তরা, জনগণ দিশাহারা। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে অন্তর্বর্তীকালীন সরকারও জিম্মি হয়ে পড়েছে। তাই বাজারে দ্রব্যমূল্যের আগুনে পুড়ে শ্রমজীবী মেহনতি মানুষ জ্বলেপুড়ে ছারখার হচ্ছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর একটি রেস্তোরাঁয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাংলাদেশ লেবার পার্টির কর্মসূচি নিয়ে লেবার পার্টি ও ছাত্রমিশনের থানা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান বলেন, চিহ্নিত অসাধু লুটেরা সিন্ডিকেট চক্রের দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণ চোখে সরষে ফুল দেখছে। চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয়। নতুন বছরে বাড়িভাড়া বৃদ্ধির কারণে ইতোমধ্যে নগরবাসীর জীবন হাঁসফাঁস করছে। বিগত সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীরা দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত করেছে। তাই চিহ্নিত দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, আমলা ও কালোবাজারিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মহানগর লেবার পার্টির সভাপতি এসএম ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি মাসুদ উদ্দিন পাটোয়ারী, নগরনেতা জুয়েল মাহমুদ, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, মহানগর ছাত্রমিশনের আহ্বায়ক রায়হান উদ্দিন সনি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X