সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৩:৫৬ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় মার্কিন দূতাবাসের শোক

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে রমিম উদ্দিন আহমেদ (২২) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় শোক জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (২০ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ শোক জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইস এলাকায় ডাকাতির ঘটনায় নিহত ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এ ধরনের ঘৃণ্য অপরাধের তদন্ত করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য সমবেদনা।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪

বাংলাদেশ সময় গত মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের একটি গ্যাসস্টেশনে রমিমকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে রমিম। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১০

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১১

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১২

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৩

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৪

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৫

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৬

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৭

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৮

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৯

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

২০
X