কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমাদের হাতে আটকা রাশিয়ার ৩০ হাজার কোটি ডলার

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর রুশ পতাকা উড়ছে। ছবি : সংগৃহীত
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর রুশ পতাকা উড়ছে। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সব ধরনের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার মোট রিজার্ভের ৩০ হাজার কোটি ডলারের সম্পদ পশ্চিমের বিভিন্ন দেশে আটকে যায়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, রাশিয়ার এসব সম্পদ কীভাবে জব্দ করা যায় সে উপায় বের করতে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি-৭-এ প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংকও প্রধান প্রধান বিদেশি মুদ্রা, স্বর্ণ ও সরকারি বন্ডের মতো তরল সম্পদ রিজার্ভ আকারে জমা রেখেছিল। তবে এখন মোট মজুতের প্রায় অর্ধেক পশ্চিমের বিভিন্ন দেশে আটকা পড়ে আছে। এর অর্থমূল্য ৩০ হাজার কোটি ডলার। তখন রাশিয়ার মোট রিজার্ভের পরিমাণ ছিল ৬১২ বিলিয়ন ডলার।

পশ্চিমাদের হাতে এত পরিমাণ রিজার্ভ আটকা পড়ায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউলিনা দেশে সমালোচনার মুখে পড়েছেন। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ, পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে।

পশ্চিমের বিভিন্ন দেশের রাজনীতিবিদ রাশিয়ার এসব সম্পদ ইউক্রেন পুনর্গঠনে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তবে এমন পদক্ষেপের বিষয়ে বার বার সতর্ক করে আসছে মস্কো।

নাম প্রকাশ না করার শর্তে সিনিয়র এক রুশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেয়। ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা দেওয়া একটি পবিত্র নীতি। আর তা শত শত বছর ধরে বজায় রয়েছে।

আবার বেশ কয়েক রুশ কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হলে রাশিয়ায় টাইপ ‘সি’ অ্যাকাউন্টে থাকা বিদেশি বিনিয়োগকারীদের সম্পদের একই পরিণতি হতে পারে। এসব অ্যাকাউন্টে ঠিক কত অর্থ আছে, তা স্পষ্ট নয়। তবে রাশিয়ান কর্মকর্তারা বলেছেন, ৩০ হাজার কোটি ডলারের সমতুল্য হবে। গত সপ্তাহে রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভও এসব অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ থাকার দাবি করেছেন।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, যদি আমাদের কাছ থেকে কিছু বাজেয়াপ্ত করা হয় তাহলে আমরা কী বাজেয়াপ্ত করতে পারি সেটা দেখা হবে। আর আমরা সেটা কোনো রকম দেরি না করেই করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X