কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দল। ছবি : সংগৃহীত
বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত নির্বাচন পর্যবেক্ষণ দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানসহ তিনজন উপস্থিত ছিলেন।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বৈঠক চলে। তবে, বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে পাঁচজন বৈঠকে উপস্থিত ছিলেন। তারা হলেন- এনডিআই ও আইআরআই গ্লোবালের নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক এবং সমন্বয়কারী, নাতাশা রথচাইল্ড, উগান্ডা মানবাধিকার কমিশনের কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ ক্রিস্পিন কাহেরু, দ্যা চার্টার সেন্টার এর (নির্বাচন এক্সপার্ট মিশন) লিগ্যাল এ্যানালিস্ট, মরিয়ম তাবাতাদজে, নির্বাচন পর্যবেক্ষক নেনাদ মারিঙ্কোভিচ ও নির্বাচন বিশেষজ্ঞ ইভাইলো পেন্টচেভ।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রাক নির্বাচনী অবস্থা মূল্যায়ন করতে কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছেন ন্যাশনাল ডেমেক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সদস্যরা।

এর আগে, গত অক্টোবর থেকে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য নিরসনে সংলাপের আহ্বান জানায় সংস্থা দুটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X