কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১০:৪৭ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুক হামলায় নারীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে অঙ্গরাজ্যটির একটি শহরে এ হামলার ঘটনা ঘটনা ঘটে।

রোববার (১৬ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ঘটনাটির পর হামলাকারী পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়, জর্জিয়ার শহর হ্যাম্পটনে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। পরে আইন প্রয়োগকারী সংস্থা সদস্যরা শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে।

এনবিসি নিউজ বলছে, নিহতদের তিনজন পুরুষ এবং একজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার বলেন, ‘হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে তা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয়। অভিযুক্তকে বিচারের আওতায় আনা হবে।’

বন্দুক হামলার এই ঘটনার কারণ ও এর উদ্দেশ্য ঠিক কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে নিহতদের কারও সঙ্গে অভিযুক্ত লংমোর সম্পর্কিত ছিলেন কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১০

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১১

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৩

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৪

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৬

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৮

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৯

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

২০
X