কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৬:২৯ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি ও ঘুষের বিষয়ে সজাগ থাকুন : দুদক কমিশনার

দুদকের ১৬৮তম গণশুনানিতে কমিশনার (তদন্ত) মো. জহরুল হক। ছবি : কালবেলা
দুদকের ১৬৮তম গণশুনানিতে কমিশনার (তদন্ত) মো. জহরুল হক। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মো. জহরুল হক বলেছেন, ‘দুর্নীতি ও ঘুষ এই দুইটি বিষয়ে সজাগ থাকুন। দুর্নীতি রোধ করা গেলে দেশ অনেক এগিয়ে যাবে। আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতিবাজকে ঘৃণা করতে হবে।’

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদরে আয়োজিত দুদকের ১৬৮তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দুদক কমিশনার বলেন, আমরা যারা দুর্নীতি করি, তারা বেশি বেশি কথা বলি, বিভিন্নজনকে উপদেশ দিই। এজন্য আমাদের কথা কেউ শোনে না। আবার দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও ঘুষখোরদেরই আমরা বেশি সম্মান করি। এতে তারা দুর্নীতি-অনিয়মে আরও উৎসাহ পায়। বিশ্বের অন্য কোথাও এমনটি নেই। জনগণকে এদেশের মালিকানা দেওয়া হয়েছে। তাই আপনারা যারা সাধারণ জনগণ, তারা দুর্নীতিবাজকে সরাসরি দুর্নীতিবাজ বলতে শিখুন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের মডারেশনে গণশুনানিতে আরও বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, ঢাকার পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাজহার হোসেন মাজুম। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই ছিলো উক্ত গণশুনানির মূল অভিপ্রায়।

গণশুনানিতে নারায়ণগঞ্জের ২৭টি সরকারি দপ্তর, একটি আর্থিক প্রতিষ্ঠান ও একটি জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনসহ মোট ৫১টি অভিযোগ উপস্থাপিত হয়। তন্মধ্যে ডিপিডিসি ৩টি, তিতাস ২টি, নির্বাচন অফিস ৬টি, জেলা সমবায়, ভূমি, হাসপাতাল, পুলিশ, আনসার ও ভিডিপি, সরকারি সম্পদ দখলসহ বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ ছিল।

উপস্থাপিত অভিযোগসমূহের মধ্যে ৫টি অভিযোগ অনুসন্ধানের জন্য যাচাই-বাছাই কমিটিতে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়, ৮টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়। এ িছাড়া ২১টি অভিযোগ ৭ থেকে ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X