কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৪:২৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার বাইরে ডেঙ্গু রোগী দ্রুত বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত

বর্তমানে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে দ্রুত রোগী বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে ডেঙ্গু সংক্রমণ আবারও বাড়ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। সবাই সচেতন হলে এ সংকট দ্রুত কাটিয়ে উঠতে পারব।

হেলথ ইমার্জেন্সি ঘোষণা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হলেও এখনো হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা তৈরি হয়নি। সবাই সজাগ থাকলেই এ অবস্থা থেকে আমরা সহজে বের হতে পারব।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে করণীয় সব করতে হবে। আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X