কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০১:০৬ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি মিলবে : সিইসি 

প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। (পুরোনো ছুবি)
দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি মিলবে : সিইসি 

কারও একাধিক নাগরিকত্ব থাকলেও তিনি যদি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারেন, তাহলে তাকে জাতীয় পরিচয়পত্র দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। সেই সঙ্গে মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১০ জুন) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে আয়োজিত এক তিনি এসব কথা বলেন।

কর্মশালায় সিইসি স্বীকার করেন, জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনো জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংশ্লিষ্টদের আগামীতে যেন এমন ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখার নির্দেশনা দেন তিনি।

সিইসি জানান, জাতীয় পরিচয়পত্র এখনো ১০০ ভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেন না। একইসঙ্গে যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময়সীমা বেঁধে দেওয়ারও পরামর্শ দেন হাবিবুল আউয়াল।

তিসি বলেন, পর্যবেক্ষণ করা যাবে আমাদের কর্মকর্তারা সময়মতো সার্ভিস বিতরণ করছেন কিনা৷ সেবা দিতে যেন দেরি না করি, হয়রানি না করি- সেটা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদন রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ১৬১টি। আর প্রক্রিয়াধীন আবেদন রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯০৩টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X