শফিকুল ইসলাম
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১২:৫৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

কে এই যুবদল সভাপতি মুন্না?

যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করে তাদের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, যুবদলের নতুন সভাপতি মোনায়েম মুন্নার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং আবুজর গিফারী কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাস করেন। ১৯৮৫ সালে আবুজর গিফারী কলেজ ছাত্রদলের সেক্রেটারি এবং মতিঝিল থানার ৩৫নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক হওয়ার মধ্যদিয়ে রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৬ সালে বৃহত্তর মতিঝিল থানা ছাত্রদলের সেক্রেটারি, ১৯৮৮ সালে মতিঝিল থানার সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক, ১৯৯০ সালে ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, ১৯৯১ সালে আবুজর গিফারী কলেজ ছাত্র সংসদের এজিএস এবং মতিঝিল থানা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। ২০০৩ সালে যুবদলের বুলু-আলাল কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১০ সালে যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, ২০১১ সালে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২০ সালে যুবদলের নীরব-টুকু কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি হয়ে বরিশাল বিভাগীয় টিমের লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তাকে যুবদলের বিগত কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমানে নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

যুবদলের নতুন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কালবেলাকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল কাজ করবে।

মুন্না বর্তমান সরকারকে ফ্যাসিবাদী, অনির্বাচিত এবং অবৈধ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার খুন, গুমের মাধ্যমে পুলিশ ও প্রশাসন দিয়ে জোর করে ক্ষমতায় আছে। তারা নব্য বাকশালী এবং ফ্যাসিবাদী। তীব্র আন্দোলনের মাধ্যমে অবৈধ আওয়ামী লীগ সরকারকে পদচ্যুত করা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ও তারেক রহমানকে নিরাপদে দেশে ফিরিয়ে আনাই হবে আমাদের মূল লক্ষ্য।

এদিকে দীর্ঘদিন পর যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির পদপ্রত্যাশী ও মহানগরীর নেতাকর্মীরা প্রতিদিন জড়ো হচ্ছেন। বিকেল ৩টায় নতুন কমিটির নেতারা দলীয় কার্যালয়ে যাবেন বলে জানান যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X