কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি যুবদল সভাপতির

মাগুরায় শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মিসভায় বক্তব্য দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
মাগুরায় শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মিসভায় বক্তব্য দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

দলের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে মাগুরায় শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না, তারা কষ্ট পায় এমন কিছু করা যাবে না- বিগত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার যেমনটি মানুষের সাথে করেছে। পতিত স্বৈরাচারের সে সব কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ অবস্থান নিয়েছেন। তাই শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতাকর্মীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না।

মোনায়েম মুন্না বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সে নির্দেশনা মেনেই আমরা কাজ করছি।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে এবং যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেকের সঞ্চালনায় সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্যরা বক্তব্য দেন। কর্মসূচিতে মাগুরা জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১১

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১২

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৫

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৭

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৮

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৯

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

২০
X