কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবি যুবদল সভাপতির

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে ‘রাজনৈতিক, মিথ্যা ও সাজানো’ উল্লেখ করে অবিলম্বে সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। একই সঙ্গে সব গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

সোমবার (১৮ নভেম্বর) ফরিদপুরে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি জানান যুবদল সভাপতি। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সংগঠন তিনটির দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

যুবদল সভাপতি মুন্না বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাদের সেসব কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাই আওয়ামী লীগ যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো ধরনের অন্যায়-জুলুম করা যাবে না। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এক হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছেন। তাই শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হচ্ছে না।

মোনায়েম মুন্না বলেন, দেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। তারা এখন ভোট দিতে উন্মুখ। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজা তরুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাহরিয়ার সিথিল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সবুজ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য দেন- ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক।

এতে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা, মহানগর ও এর আওতাধীন বিভিন্ন উপজেলা-থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X