কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০২:৩২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

একদফা আন্দোলনের আহ্বান ছাত্রদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

সরকার পতনে বিএনপির দেওয়া একদফা দাবির আন্দোলন সফল করে দেশ ও জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২৭ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গত এক সপ্তাহে যত ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে তা ঔপনিবেশিক ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এরশাদ আমলে ছাত্রজনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডকেও ছাড়িয়ে গেছে।

ছাত্রদলের নেতারা বলেন, আমরা ‘ছাত্রজনতা’ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রজনতা হত্যার প্রতিবাদে ‘চলমান গণআন্দোলনে’ সংহতি প্রকাশ করছি। ছাত্রজনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

নেতারা আশা প্রকাশ করেছেন, ছাত্রজনতার ওপর চালানো হত্যার প্রতিবাদে ছাত্রজনতার আন্দোলন সফল হবে এবং অচিরেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

১০

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১১

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৩

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৪

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৬

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৭

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৮

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৯

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

২০
X