কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০১:৩০ এএম
অনলাইন সংস্করণ

সুস্থ রাজনীতির পরিবেশ তৈরির প্রত্যাশা বিএনপি নেতা আমিনুলের

বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে দেশে একটি সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরির প্রত্যাশা করা হচ্ছে।

রোববার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরে হোপ স্কুলের সামনে থেকে পল্লবীর ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে সন্ত্রাস-নৈরাজ্যবিরোধী জনসচেতনতা বাড়াতে আয়োজিত পাঁচটি পথসভায় আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশের মাটিতে যেন আর কোনো স্বৈরাচারের আবির্ভাব না হয়, তার জন্য বিএনপির নেতাকর্মীসহ সবাইকে সতর্ক থাকতে হবে।

সন্ত্রাস, চাঁদাবাজ, দখল, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স উল্লেখ করে দলটির নেতা আমিনুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে এখন থেকে দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না, লুট করা চলবে না। কোনো ব্যবসায়ী কোনো চাঁদাবাজকে চাঁদা দেবে না। যদি কেউ চাঁদা চায়, তাকে আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না।

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের জুলুম-নির্যাতন থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে। আমরা চাই, সাধারণ মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। মানুষের শান্তিই আমাদের কাম্য।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, মানুষের চাওয়া একটা অবাধ ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা; এটাই আমাদের মূল লক্ষ্য।

পথসভায় পল্লবী থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X