কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বন্যা দুর্গত এলাকা পরির্দশন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা যাচ্ছেন আগামীকাল।

শুক্রবার (২৩ আগস্ট) মুফতি রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে এ কথা জানান।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এক বিবৃতিতে বলেন, ভারতের পানি আগ্রাসন রুখে দিতে হবে। তিনি বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়েছে।

তিনি বলেন, যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্যরা এখন পর্যন্ত ভারতের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ জানায়নি। এর মধ্য দিয়ে বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী ভারত সরকারের প্রতি নতজানু নীতি নিয়ে চলছে কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ৫৪টি নদীর ওপর বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করছে ভারত। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়ে মরুকরণের ঝুঁকিতে পড়ছে। তেমনি বর্ষা মৌসুমে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে মারছে ভারত।

ভারতের এ পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার দাবি জানিয়ে পীর সাহেব বলেন, দেশবাসীকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

ইসলামী আন্দোলনের এ আমির বলেন, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়িসহ ১০ জেলায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

তাছাড়া বন্যাকবলিত জেলাগুলোকে উপদ্রুত এলাকা ঘোষণা করে যুদ্ধকালীন প্রস্তুতিতে টাস্কফোর্সের মাধ্যমে বানভাসী মানুষকে উদ্ধার, নিরাপদ আশ্রয়ে নেওয়া ও পর্যাপ্ত ত্রাণসহায়তা প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান পীর সাহেব চরমোনাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রায় হাজারের ওপরে স্বেচ্ছাসেবক ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

দুর্গত এলাকা পরির্দশন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১০

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১১

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৩

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৪

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৫

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৭

চার জেলায় বন্যার আভাস

১৮

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৯

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

২০
X