শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রায় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।
গাজীপুরের শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রায় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

গাজীপুরের শ্রীপুরে স্বাধীনতার পক্ষের শক্তিকে লালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে পৌরশহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসার অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করা নেতাকর্মীরা হলেন- জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, গাজীপুর জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম ও শফিকুল ইসলাম। জাতীয় যুবশক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদান করা নেতাকর্মীরা হলেন- শ্রীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সদস্য মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আহসান কবির, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা, শরিফ মাহমুদ সিদ্দিকী, শাহজাহান সজল, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত, শ্রীপুর পৌর ছাত্রদল সভাপতি মামুন আকন, সদস্য সচিব আজিজুল হক রাজন প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X