কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সঙ্গে থাকলেও কিছু দল ১৯ সিট পায় : দুদু

বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ কেউ বলছেন, বন্যায় ভাসছি- আবার এখন নির্বাচনের দরকার কী?

একইসঙ্গে তিনি বলেন, কিছু মানুষ আছে, কিছু দল আছে, বিএনপির সঙ্গে থাকলেও ১৯টা সিট পায়। আর বিএনপি থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায়। তারা ভোটে তো ভয় পাবে, এটা অস্বাভাবিক কিছু না।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি হয়।

দুদু বলেন, ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে- এটা তার জানা নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় জাতিকে নির্বাচনের মুখোমুখি করতে হবে। এজন্য আমাদের ভালোবাসার এই সরকারকে বলব, মানুষের ভোটাধিকারটা দেন- যাতে মানুষ ভোটটা দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারে।

এ সময় দখলবাজ-চাঁদাবাজদের ‘দুষ্কৃতকারী’ অভিহিত করে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রতিরোধের আহ্বান জানান এই বিএনপি নেতা।

বিএনপিসহ বিরোধী দলের আড়াই লাখ মামলার অধীনে ৬০ লাখ আসামি আছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, যার মধ্যে খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘মিথ্যা’ মামলা রয়েছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে।

এদিকে অনেক নেতাকর্মী জেলে আছে, যাবজ্জীবন। কেউ ফাঁসির অর্ডার নিয়ে জেলে আছে, তারা এখনো মুক্তি পায়নি। এদের মামলা যতক্ষণ প্রত্যাহার না হবে, এদের মুক্তি যতক্ষণ না হবে, ততক্ষণ ধরেই নিতে হয়- এই সরকার বড় দাগের কোনো কাজ এখনো সম্পন্ন করতে পারেনি।

সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেনে হৃদয়ের সঞ্চালনায় এতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মো. নেসারুল হক, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X