কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০২:০৩ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষ সরকারের খেলা ধরে ফেলেছে : মির্জা ফখরুল 

মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অগ্নিসন্ত্রাসে নয়, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বিএনপি। বরং বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করতে আওয়ামী লীগই গাড়িতে আগুন দেয়, মানুষ পিটিয়ে মারে। এসব অপকর্ম করে বিএনপির ওপর এর দায় চাপাতে চায়। কিন্তু দেশবাসী সরকারের এই খেলা ধরে ফেলেছে।

আরও পড়ুন : বাংলাদেশে ‘নির্বাচন টিম’ পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

তিনি দাবি করেন, অগ্নিসন্ত্রাস নয়, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে বিএনপি। আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ফখরুল।

গত ২৯ জুলাই ধোলাইখালে অবস্থান কর্মসূচি চলাকালে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ মানববন্ধন হয়।

আরও পড়ুন : গয়েশ্বরের ওপর হামলা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী দল। সে কারণে দলটির প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগ সেই দল যারা সন্ত্রাস করেই ক্ষমতায় টিকে থাকে। এই দলটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছে। ওই সময় অসংখ্য মানুষকে হত্যা করেছে। লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরেছে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় ফেলে সাপের মতো পিটিয়েছে। রাষ্ট্রকে তারা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।

আরও পড়ুন : এবার জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে কখনো ভদ্রতা আশা করা ঠিক নয়। তারা কোনোকালেই ভদ্র ছিল না। নেতাকর্মীদের আরও দৃঢ়, আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সমুদ্রে যেমন ঢেউয়ের পর ঢেউ আসে, আগামীতে তেমন আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করা হবে।

এতে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, অপর্ণা রায় চৌধুরী, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X