কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০১:১৪ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ‘নির্বাচন টিম’ পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী অক্টোবর মাসে প্রাক-পর্যালোচনা নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এদিন বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যে কোনো দেশের শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়। তবে তা ভিয়েনা কনভেনশনের শর্তভঙ্গ বলে মনে করেন না পিটার হাস।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও কমিশন সচিব জাহাংগীর আলম।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন নিয়ে কমিশনের যে রোডম্যাপ তার প্রস্তুতি কতটুকু, আর সুষ্ঠু নির্বাচন পরিচালনায় এই কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়ে অবহিত করতেই এই বৈঠক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X