কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার

রুহুল আমিন দুলাল। ছবি : কালবেলা
রুহুল আমিন দুলাল। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।

এরআগে মঠবাড়িয়া উপজেলাব্যাপী দখল ও চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন করায় গত রোববার সন্ধ্যার পর রাজধানীর শেওড়াপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারে গিয়ে হুমকি দেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল।

এসময় তার সাথে ছিলেন উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, বিএনপি নেতা জসিম ফরাজী ও শামস শওকতসহ আরো ৬ থেকে ৭ জন। জানা গেছে, ওইদিন বিকেলে দলবল নিয়ে কারওয়ান বাজারে দৈনিক মানবজমিনের অফিসেও যায় দুলাল ও তার এই সঙ্গীরা। সেখানেও তারা গণমাধ্যমের কর্মীদের সঙ্গে ঔদ্ধত্বপূর্ণ আচরণ করেন। একাধিক ভুক্তভোগী জানান, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবিরের নির্দেশে দলটির নেতাকর্মীরা অনেক কিছু দখলে নেয়। মধ্যরাতে মোটা অঙ্কের আর্থিক সমঝোতায় কিছু প্রতিষ্ঠান ফেরত দিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের আসবাবপত্র লুটপাট করেছে। ডায়াগনস্টিক সেন্টার দখল, ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রণ, ডিস এবং ইন্টারনেট ব্যবসা দখল, চাঁদা ও ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের আশ্রয় এবং উপজেলা থানা-পুলিশ নিয়ন্ত্রণসহ অসংখ্য অভিযোগ ওঠে মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা জসিম ফরাজিসহ অনেকের বিরুদ্ধে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X