কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় এনপিপি

এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এবং দলের লোগো।
এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এবং দলের লোগো।

সংবিধানসহ রাষ্ট্র কাঠামোর প্রতিটি সেক্টরে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দলের সহদপ্তর সম্পাদক এস এম আল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে এনপিপির চেয়ারম্যান বলেন, সংবিধানসহ রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কমিশন গঠন করেছে তা খুবই ইতিবাচক পদক্ষেপ। এ জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।

শেখ ছালু বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই প্রধান লক্ষ্য। এ সরকারের কাছে আমাদের দাবি, প্রতিটি সেক্টরে প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ে তারা নির্বাচনের ব্যবস্থা করবেন। এতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X