কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৮:৪২ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সারাদেশে আজ যে কর্মসূচি পালন করবে বিএনপি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে আজ শুক্রবার (৪ আগস্ট) প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিল ভারত

তিনি জানান, শুক্রবার দুপুর ২টা থেকে কর্মসূচি শুরু হবে। যেখানে জেলা ও মহানগর দুটোই রয়েছে সেখানে একত্রে কর্মসূচি পালন হবে। এ ছাড়া রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৩ মাস সাজা ভোগ করতে হবে।

অপরদিকে জুবাইদা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ১ মাস সাজা ভোগ করতে হবে।

সেই সঙ্গে তারেক-জুবাইদা দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।

এদিকে সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

এ ছাড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ভারপাপ্ত সদস্যসচিব তানভির আহমেদ রবিন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, মহাসচিব অধ্যাপক মো. এমতাজ হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১১

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১২

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৩

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৪

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৫

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৭

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৮

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৯

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০
X