কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তারেক রহমানের বার্তা : যুবদল সভাপতি

বেনাপোলে পথসভায় বক্তব্য দেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
বেনাপোলে পথসভায় বক্তব্য দেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে দেশের আনাচে-কানাচে ঘুরছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। নেতাকর্মীদের প্রতি তার আহ্বান, আপনারা কেউ অসাংগঠনিক কার্যক্রমে জড়িত হবেন না। কোনো মোটরসাইকেল মহড়া দিবেন না, মানুষ ভীত হয় এমন কোনো কাজ করবেন না। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা। আপনারা এটা মেনে চললে, তারেক রহমান যে কাজে আমাদের পাঠিয়েছেন- সেটার সার্থকতা আমরা পাব।

সোমবার (২১ অক্টোবর) দিনব্যাপী যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বেনাপোলে এক পথসভায় এসব কথা বলেন মোনায়েম মুন্না।

যুবদল সভাপতি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কেউ অন্যায় করে পার পাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে প্রতিনিয়ত দেশের খোঁজখবর রাখছেন- আমরা কী করছি, আপনারা কী করছেন। আমরাও প্রতিনিয়ত খোঁজখবর রাখছি। কোথাও কোনো সমস্যা থাকলে সেটার সমাধান করার চেষ্টা করি।

তিনি বলেন, আওয়ামী লীগের গুণ্ডাতন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। আওয়ামী লীগ এবং তাদের নেতাদের গুণ্ডামিতে দেশ অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত সাড়ে ১৫ বছর এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি এমন রাজনৈতিক দল যারা জনগণের কথা বলে, জনগণের জন্য রাজপথে ছিল।

এলাকাবাসীর উদ্দেশে মোনায়েম মুন্না বলেন, আপনাদের এই এলাকায় এমপি ছিলেন আফিল উদ্দিন। তিনি গুণ্ডাতন্ত্রের সব কিছুই এখানে কায়েম করেছিলেন। আজকে তিনি পলাতক। একটা কথা সাফ জানিয়ে দিতে চাই, বিএনপিতে কোনো গুণ্ডাতন্ত্রের স্থান নেই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। তারেক রহমানের সে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আপনাদেরও (নেতাকর্মী) সেভাবে কাজ করতে হবে।

এ সময় যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X