কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ

গণআন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা তারেক রহমানের

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলনে আহতদের তারেক রহমানের চিকিৎসা সহায়তার একটি খণ্ড চিত্র। ছবি : কালবেলা
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলনে আহতদের তারেক রহমানের চিকিৎসা সহায়তার একটি খণ্ড চিত্র। ছবি : কালবেলা

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার মিরপুর, সাভার ও উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের চিকিৎসা সহায়তা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আহত মুরাদ ইসলাম, হারুন মিয়া, বছির উদ্দিন, ওহিদুল ইসলাম অন্তর এবং মো. শহীদুল্লাহ্’র সঙ্গে সাক্ষাৎ করেন।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মুরাদ ইসলাম, সাভারে হারুন মিয়ার বাসা এবং বছির উদ্দিনের মিরপুরের বাসায় গিয়ে তাদেরকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহসভাপতি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. একরামুল হক একরাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ, শেকৃবি শাখার বর্তমান সভাপতি তাপস কবির, ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম রনি প্রমুখ।

চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ছাত্র-জনতার গণআন্দোলনে উত্তরায় গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র ওহিদুল ইসলাম অন্তর ও মো. শহিদুল্লাহ্কেও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মুস্তাকিম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X