কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গুম হওয়া সকলকে পরিবারের নিকট ফেরত দিন : গোলাম মোস্তফা

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে মানববন্ধন। ছবি : কালবেলা
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে মানববন্ধন। ছবি : কালবেলা

পতিত স্বৈরাচার ও ফ্যাসীবাদী সরকারের সময় গুম হওয়া সকলকে পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ফ্যাসীবাদের পতন হলেও গুম হওয়া ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজ্জাদ হোসেন সুমনের পরিবার এখনো পথ চেয়ে আছে। গুম হওয়া প্রত্যেক ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া সরকারের দায়িত্ব। আর কতদিন অপেক্ষা করতে হবে গুম হওয়া পরিবারকে?

বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসর খুনী শামীম এখনও কিভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। মাসুম মিয়ার হত্যার এতদিন পেরিয়ে যাওয়ার পরেও কেন খুনীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি শামীম আহমেদ ফয়েজকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

ন্যাপ মহাসচিব বলেন, গুম ও অপহরণকৃত ব্যক্তিদের পরিবার-পরিজন অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবন-যাপন করছেন। গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের নিকট ফেরত দেওয়ার জন্য হাসিনা সরকারের নিকট বারবার আবেদন-নিবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। আমরা আশা করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবার-পরিজনদের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, গুমের শিকার পরিবারের সদস্যরা দীর্ঘ দিন ধরে তাদের কষ্টের কথা বলছে। যারা গুমের জন্য দায়ী, জাতি তাদের কমবেশি চিনে। যারা দায়িত্বে ছিলেন, র‌্যাবের দায়িত্বে ছিলেন, পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাদেরকে শাস্তি দিতে হবে। ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। সরিষার মধ্যে ভূত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না।

সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ২০১৩ সালের ৪ ডিসেম্বর সাবেক বৃহত্তর তেজগাঁও থানার ৩৮ নম্বর ওয়ার্ড বর্তমান ২৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন, মেধাবী ছাত্র জাহিদুল করিম তানভীর, মেধাবী ছাত্র আব্দুল কাদের ভূইয়া মাসুম, মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও গাড়ী চালক কাউসার কে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে গুম করে। দেখতে দেখতে এক যুগ পার হয়ে যাওয়ার পরেও স্বাধীন বাংলাদেশে এখনো কেউ ফিরে আসেনি যা অত্যন্ত কষ্টদায়ক ও জাতির জন্য লজ্জার।

তিনি বলেন, ৩৬ শে জুলাই শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ সহশ্র রক্তের উপর দাঁড়িয়েছে যে বাংলাদেশ সেই বাংলাদেশে এখনও ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় শক্ত অবস্থানে থাকার কারণে গুম হওয়া কারো কোন খবর পাওয়া যাচ্ছে না। অথচ এটি আমাদের প্রত্যাশা ছিল না। আমরা প্রত্যাশা করেছিলাম ফ্যাসিবাদের প্রতিটি দোসরকে শাস্তিরর আওতায় এনে বিচারের মুখোমুখী করা হবে। অথচ তারাই এখনও রাম রাজত্ব করছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা ও ভারত সরকার, উগ্রবাদী এক শ্রেণীর হিন্দু জনগোষ্ঠী। তারা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়ার জন্য নানারকম ষড়যন্ত্র করছে।

জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা'র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় জনতা ফোরামের সভাপতি মোঃ অলিদ বিন সিদ্দিক তালুকদার, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন রাজুসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আগামী ৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে দক্ষিণ আফ্রিকা প্রবাসী সফল রেমিট্যান্স যোদ্ধা রাসেল মাহমুদ ও নোবেল মাহমুদ এবং তাদের পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়াও ১০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এবং বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X