ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে শিবিরের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 

বিজয় দিবস উপলক্ষে শিবিরের সাইকেল র‍্যালি। ছবি : সংগৃহীত
বিজয় দিবস উপলক্ষে শিবিরের সাইকেল র‍্যালি। ছবি : সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে সাইকেল র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে সংসদ ভবন প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে র‍্যালির সমাপ্তি ঘটে। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ নতুন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে। ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। সারা দেশে একযোগে তরুণ যুব সমাজকে স্বাস্থ্য সচেতন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ম্যারাথন দৌড়, সাইকেল র‍্যালি, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভার মতো ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে চাই।

অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ ফিরিয়ে আনার চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী জাতিতে বিভেদ সৃষ্টি করতে চাইছে। অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ ফিরিয়ে আনছে, যা তরুণ সমাজ প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাকস্বাধীনতা হরণ করে বাকশাল প্রতিষ্ঠা এবং এর ফলে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ইসলামী ছাত্রশিবির সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।

তিনি দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X