কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির উদ্দেশে আমু

জনস্রোতের বিরুদ্ধে কখনো কারচুপির নির্বাচন করা যায় না, নির্বাচনে আসুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু। পুরোনো ছবি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু। পুরোনো ছবি

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জনস্রোতের বিরুদ্ধে কখনো কারচুপির নির্বাচন করা যায় না, নির্বাচনে আসুন।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১৪ দলের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, ‘আপনাদের পক্ষে জনস্রোত থাকলে নির্বাচনে এসে প্রমাণ করুন জনগণ কোনো সরকার চায়। কিন্তু নির্বাচনে না এসে অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্র করলে, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে- সেটা হতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘জনস্রোতের বিরুদ্ধে কখনো কোনো কারচুপির নির্বাচন করা যায় না। কারও পক্ষে জনস্রোত থাকলে প্রশাসন তাকে জোর করে নির্বাচনে হারিয়েও দিতে পারে না। সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে। আমরা সংবিধানের ভিত্তিতে আগামী নির্বাচন চাই। সংবিধানের ভিত্তিতে সেই নির্বাচনে আসতে সবাইকে আহ্বান জানাই।’

সভায় বক্তব্য দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায় বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X