কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৩:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে : রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপার) সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপার) সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি যুবক আল আমিনকে গুলি করে নিহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপার) সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার (৮ মার্চ) রাতে এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, পঞ্চগড়ের সদর উপজেলার ভিতরগড় সীমান্তে প্রায় ১৫ জনের একটি দলের উপরে অকারণেই ভারতীয় বিএসএফ গুলি চালিয়েছে। ৩৬ বছরের আল আমিনকে হত্যা করে তার লাশ ভারতে নিয়ে যায়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, ভারত সরকার সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে। পবিত্র রমজান মাসেও সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলি থামেনি। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, নতজানু পররাষ্ট্রনীতি ত্যাগ করুন। মাথা উঁচু করে বাঁচতে শিখেন, ইজ্জতের সঙ্গে আমাদের বাঁচতে দিন। বাংলার মাটিতে আমরা আর আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত নই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১২

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৩

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৪

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৫

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৬

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৭

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৮

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৯

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

২০
X