কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানের নেতৃত্বে মানবিক-বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে’

সুয়াপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
সুয়াপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, মানবিক দেশ গড়তে জাতীয়তাবাদী সরকার প্রয়োজন। আর এই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে মুরাদ এ কথা বলেন। সুয়াপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ইফতার মাহফিল হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারমুক্ত হয়েছে বাংলাদেশ। তার নেতৃত্বেই দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা হবে। সে লক্ষ্যে এ দেশের সাধারণ মানুষকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সাধারণ মানুষকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

ঢাকা জেলা যুবদলের এই সভাপতি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে তার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। সেই রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই বিষয় অনুধাবন করে সামনের পথ চলতে হবে।

মুরাদ বলেন, ঐক্যবদ্ধ থেকেই গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। সামনেও আমাদের ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সফল হতে হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খান। উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আনোয়ায় হোসেন, মোহাম্মদ সামসুল, মোহাম্মদ সফি, মাহাবুবুর রহমান সুরুজ, ইবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম মনির, সাইদুর রহমান, এস এম জামান, আবুল হোসেন, এরশাদ হোসেন, শোয়েব হোসেন, মেহেদি হাসান, বাশার সিদ্দিকী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X