কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০২:৩২ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাগল সদকা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করছেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করছেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুরআন খতম ও সাদকায়ে জারিয়া হিসেবে পশু কোরবানি করে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিন দিনব্যাপী কুরআন খতম করা হয়।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় ছাগল কুরবানি দিয়ে সাদকা হিসেবে মাংস বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, অধ্যাপক আমিনুল ইসলাম, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, জাসাস নেতা সৈয়দ আশরাফুল মজিদ, সাবেক ছাত্র নেতা ওমর ফারুক কাওছার, সঞ্জয় দে রিপন, জাকির হোসেন, তিতুমির কলেজের ছাত্রদল সাধারণ সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ঢাবির ছাত্রনেতা মাসুদুর রহমান, রাজু আহমেদ প্রমুখ।

এ সময় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X