কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না : নাহিদ 

মো. নাহিদ ইসলাম। পুরোনো ছবি
মো. নাহিদ ইসলাম। পুরোনো ছবি

আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনের তারিখ নিয়ে বক্তব্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (০৬ জুন) রাতে বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টি সবসময় বলে আসছি বিচার, সংস্কার এবং নির্বাচন এই সরকারের প্রধানতম কর্তব্য। ঐক্যমত কমিশনের বৈঠকে আমরা বলেছিলাম যাতে জুলাই সনদ হওয়ার পরেই যেন নির্বাচনের তারিখ ঘোষণা করে। আজ (শুক্রবার) প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। কিছু রাজনৈতিক দল নির্বাচনের তারিখ জানতে চাচ্ছিল তাদেরকে হয়ত আশ্বস্ত করার জন্য তিনি বলেছেন।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থান এবং জনগণের বৃহত্তর অংশকে আশ্বস্ত করার জন্য জুলাই সনদ অতি জরুরি। রাষ্ট্রের কি কি সংস্কার হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য সরকার ৩০ কার্যদিবস সময় চেয়েছিল তার কিছুদিন বাকি আছে। আশা করি সেটি যথাসময়ে হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই সনদ জুলাই মাসের মধ্যে হবে। জুলাই ঐক্যমতের ভিত্তিতে যদি সংস্কারের রূপরেখাটি আসে এরপর তিনি লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচনের দিকে যেতে পারেন। আমরা আপাতত প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি জুলাই সনদ, সংস্কার ও বিচার যদি নিশ্চিত হয় ডিসেম্বর থেকে জুন যেকোনো সময়ই হতে পারে। এই মুহূর্তে জুলাই সনদটাই আমাদের প্রধান দাবি। এটি যাতে উনি প্রতিশ্রুতি রক্ষা করেন।

এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের যেহেতু মাসটি ঘোষণা করা হয়েছে। সেটার জন্য আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করার কথা বলেছি, এই নির্বাচন কমিশনের অধীনে সম্ভব না। এই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত শুরু হয় সরকারের প্রতি আমাদের এই আহ্বান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X