কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে : নাহিদ

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৯ জুন) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার দায়িত্ব নিয়েছিল। ৩০ কার্যদিবসে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু তার কোনো উদ্যোগ নেই। সরকার যেহেতু বলেছিল সকলের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে দেবে, তা হয়নি। সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এজন্য ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ৩ অগাস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

এর আগে গত ৬ জুন এনসিপি নেতা নাহিদ একাত্তর টেলিভিশনকে বলেন, যেহেতু নির্বাচনের সম্ভাব্য একটি মাস ঘোষণা করা হয়েছে, যদি জুলাইয়ের মধ্যে সনদ ও ঘোষণাপত্র চূড়ান্ত হয় প্রতিশ্রুত সময়ের মধ্যে, তাহলে এপ্রিলের প্রথমার্ধে ভোট গ্রহণের পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই।

এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালন করবে দলটি।

সংবাদ সম্মেলন শেষে এনসিপি নেতা নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, মাসব্যাপী পদযাত্রার পাশাপাশি ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজন করা হবে। এ ছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ। ৫ আগস্ট পালিত হবে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’।

তিনি বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে যাবে জুলাইয়ের বার্তা। বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় সারা দেশ পদযাত্রা শেষে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ হবে। আমরা আসছি ৬৪ জেলায়। শহর থেকে গ্রামে। শহীদের কবরের কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X