কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সোহেল বহিষ্কার, নতুন ভারপ্রাপ্ত মহাসচিব পেল এনডিপি

হাফেজ আবু সাঈদ। ছবি : কালবেলা
হাফেজ আবু সাঈদ। ছবি : কালবেলা

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের মহাসচিব মো. আব্দুল্লাহ-আল-হারুনকে (সোহেল) দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে জাতীয় কার্যনির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে তার স্থলে হাফেজ আবু সাঈদকে পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ৩০ জুন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান কেএম আবু তাহের। সভায় বিভিন্ন অভিযোগ ও সাংগঠনিক বিশৃঙ্খলার বিষয় বিশ্লেষণ করে দেখা যায় যে, আব্দুল্লাহ-আল-হারুন (সোহেল) দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন ও নিজের অবস্থানকে ব্যবহার করে অপকৌশলে অনুমোদনহীন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আব্দুল্লাহ আল হারুন (সোহেল) নিজেকে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ব্যতীত ‘এনডিপি’র সভাপতি হিসেবে পরিচয় দিয়ে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন, যা সরাসরি দলের শৃঙ্খলা পরিপন্থি।

অতএব, দলীয় গঠনতন্ত্রের ধারা ৩(খ) অনুযায়ী এবং সভাপতির সুপারিশে, দলের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার স্বার্থে তাকে দল থেকে বহিষ্কার ও মহাসচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X