বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি

বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : কালবেলা
বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : কালবেলা

বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন তিনি।

এ সময় আদালতের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি গরীব দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজে হয় সেই বিষয়ে আশা প্রকাশ করেন ইউএনডিপির প্রতিনিধিরা।

ইউএনডিপির প্রতিনিধি দলের সাত সদস্যকে নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

তিনি জানন, বিভাগীয় শহরগুলোতে ইউএনডিপি আয়োজিত সেমিনারে অংশ নেবেন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সর্বশেষ বরিশাল বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দলটি বরিশাল আদালত পরিদর্শন করেন। বরিশালে এটি প্রধান বিচারপতির দ্বিতীয় পরিদর্শন।

তিন আরও জানান, প্রধান বিচারপতি বরিশালের আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। একইসাথে ইউএনডিপির প্রতিনিধি দল এদেশের গরিব দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজে হয় তার আশা প্রকাশ করেন।

আদালত পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় নগরীর হোটেল গ্রান্ডপার্ক হলরুমে ইউএনডিপি কর্তৃক আয়োজিত জুডিসিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি। সেমিনারে ইউএনডিপি প্রতিনিধি দলসহ বিভাগের জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারক, আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আদালত পরিদর্শরকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জহির উদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, সিনিয়র সহকারী জজ সাব্বির মোহাম্মদ খালিদ, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাহান, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১০

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১১

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৩

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৪

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৫

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৬

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৭

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৮

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৯

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

২০
X