কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:৩২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে : ডা. তাহের

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের সমাবেশ। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের সমাবেশ। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোটের সামনে দিয়ে মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আজ একটি দাবিতে স্লোগান হওয়া উচিদ ছিল। সেটি হচ্ছে, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ও নেতাদের ওপর হামলার কারণে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি। কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। মানুষ আজ কার বিরুদ্ধে সোচ্চার? জামায়াতের বিরুদ্ধে নাকি গোপালগঞ্জে হামলার বিরুদ্ধে?

তিনি বলেন, আওয়ামী লীগ সেখানে প্রকাশ্যে হামলা করেছে। সেখানে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অথচ স্লোগান দেওয়া হচ্ছে জামায়াত-শিবিরের বিরুদ্ধে। গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠনের কতিপয় হামলা চালিয়ে বিষয়টি এমন নয়। এর গভীরে যেতে হবে।

ডা. তাহের সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার খুব দুর্বল। তারা সিদ্ধান্ত নিতে পারে না। তাদের সঙ্গে আরও কারও কারও যোগাযোগ থাকতে পারে। তা না হলে আমি গণতদন্ত কমিশন গঠনের আহ্বান জানাই। সরকারকে আহ্বান জানাব, আপনার দ্রুত পদক্ষেপ নিন। কারণ আপনারা ছাত্র-জনতার শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। শুধু এএসপিকে প্রত্যাহার করলেই হবে না স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করেই সামনে এগিয়ে যাব ইনশআল্লাহ।

ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X