কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০১:৪৮ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা স্বৈরাচারের দোসর’

বরিশালে বিক্ষোভ মিছিল করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বরিশালে বিক্ষোভ মিছিল করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে, মিথ্যাচার করছে তারা পতিত স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী বাজারে বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার এবং জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, ১-১১ এর অগণতান্ত্রিক সরকারের আমলে তারেক রহমান ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে মারাত্মকভাবে মৃত্যুর ঝুঁকিতে উপনীত হয়েছিলেন। তিনি গত ১৭ বছর দেশের বাইরে থেকেও এ দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনে লাগাতার নেতৃত্ব দিয়েছেন।

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কতিপয় রাজনৈতিক নেতা যারা পতিত স্বৈরাচারের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচারকে দীর্ঘস্থায়ী করার অপতৎপরতায় লিপ্ত ছিল, তারাই এই মিথ্যাচার করছে।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারের সময়ে নির্বাচনে যারা অংশ নিয়ে অবাধে সভা ও সমাবেশ করেছে, তারাও স্বৈরাচারের দোসর। নিজেদের তারা এখন অতি বিপ্লবী প্রমাণ করার জন্য মিথ্যাচার করছে। তাদের এই মিথ্যাচারের ইতিহাস সম্পর্কে জাতি ভালোভাবেই অবহিত।

রহমাতুল্লাহ বলেন, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হলে এসব রাজনৈতিক নেতারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। এ কারণেই তারা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ দেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম গত ১৫ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। সে কারণে জাতীয় নির্বাচন বাতিলে যারা ষড়যন্ত্র করছে, তাদের এসব ষড়যন্ত্র তারা বাস্তবায়ন হতে দেবে না।

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেনের মুরাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু , যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, জেলা ছাত্রদলের সহসভাপতি ইলিয়াস আহমেদ, আসিফ আল মামুন, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X