কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর আসামিদের পুলিশ আটক করে, বিচারকরা জামিন দিয়ে দেন : আবু হানিফ 

কিশোরগঞ্জে গণসংযোগ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে গণসংযোগ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে গণসংযোগ করেছেন এই আসনের প্রার্থী গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এছাড়াও বিকালে মাইজখাপন ও মহিনন্দ ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও ট্রাক মার্কার প্রচারণা করেন।

দুপুরে গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এক বছরের পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পারে নাই। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আটক করলেও কয়েক দিন পরই জামিনে বেরিয়ে আবার অপরাধে যুক্ত হয়। এসব অপরাধীদের অনেকের নামে ১৫/২০ মামলা রয়েছে। এসব অপরাধীদের পুলিশ আটক করলেও বিচারকরা জামিন দিয়ে দেন। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় বহনকারী আইনজীবীরা। এছাড়াও এই সরকারের আমলে শীর্ষ অনেক সন্ত্রাসীরা জামিনে বের হয়েছে। অপরাধীদের আটকের পাশাপাশি বিচার নিশ্চিত করা না গেলে অপরাধ কমবে না।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কিশোরগঞ্জ অনেক বড় বড় নেতা পেয়েছে, কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে। এই তরুণরা প্রমাণ করেছে কোন ভয়ের কাছে তারা আপোষ করে না। এই তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। কিশোরগঞ্জের মানুষ আগামী নির্বাচনে তরুণ নেতৃত্বকে বেছে নিবে। একটা বিষয় মনে রাখতে হবে জুলাই গণঅভ্যুত্থানের পর এই দেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে। মানুষ এখন অনেক সচেতন এবং প্রতিবাদী।আগের মত কেন্দ্র দখল কিংবা ৫০০/১০০০ টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ। জনগণ তার পছন্দমত যোগ্য নেতৃত্বকে বাচাই করবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ চায় ৫৪ বছরের এই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন হোক। বিদ্যমান কাঠামোর সংস্কার হোক।পুরোনো ব্যবস্থা এখন আর জনগণ চায় না। মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, সেই ফ্যাসিবাদ জনগণ আর মেনে নিবে না।

এসময় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান, প্রচার সম্পাদক মোমিন উদ্দিন জনি, গণনেতা নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X