কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:১২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করেই সমাধান করব : আমিনুল হক

উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা
উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যে দুঃশাসন আপনারা প্রত্যক্ষ করেছেন, সেই সময়ে আপনাদের পাশে দাঁড়ানোর মতো কেউ আসেনি। অবৈধ সংসদ সদস্যরাও কখনো আপনাদের সঙ্গে এভাবে মতবিনিময় করেননি। অথচ আমি কোনো ক্ষমতায় নেই—শুধু এলাকার সন্তান ও রাজনৈতিক কর্মী হিসেবে, দলের দায়িত্ববোধ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান যা সম্ভব আমি করব, আর যেগুলো এখন করা সম্ভব নয়—ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সেগুলো সমাধান করা হবে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাউনিয়াবাধ ডি- ব্লক ৫নং ওয়ার্ড স্থানীয়দের আয়োজনে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

আমিনুল হক বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই ও আপনাদের বন্ধু। আপনাদের সমস্যাকে নিজের সমস্যা ভেবেই সমাধানের চেষ্টা করব। নির্বাচনের পরে যদি বিএনপি বিজয়ী হয়, তাহলে এই এলাকার মসজিদ, ঈদগাহ, খেলার মাঠ, পানি, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, গ্যাসসহ প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অবকাঠামো উন্নয়ন এর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমাদের ঈদগাহ মাঠগুলো সংস্কার করতে হবে, মসজিদগুলো সংস্কার করতে হবে। ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে যদি আমরা সবাই এগিয়ে আসি, তাহলে এসব কাজ সহজেই করা সম্ভব।

যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমস্যার সমাধানে যদি দলের কোনো নেতা বা কর্মী এগিয়ে না আসে, তবে সরাসরি আমাকে জানান। যে নেতা জনগণের সমস্যাকে গুরুত্ব দেয় না, আমার কাছে তার কোনো মূল্য নেই। আমি এমন নেতাকেই দায়িত্ব দিতে চাই, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করবে।

এসময় তিনি স্থানীয় স্কুল-কলেজগুলোর নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, আনিসুর রহমান, মোকছেদুর রহমান আবির, মোতালেব হোসেন হাওলাদার, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসলাম গাজী, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X