কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘আজ যারা স্বাধীনতাবিরোধী সংগঠন, তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তারা দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। তাই আমাদের সবার সতর্ক থাকা জরুরি।’

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীতে মনিপুর উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বৃহত্তর মিরপুরের জাতীয়তাবাদী শিক্ষক-কর্মচারী জনতা পরিবারের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন-২০২৫ এবং শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা উন্মুখ হয়ে আছে, কবে নাগরিক অধিকার ফিরে পাবে। সেই অধিকার ফিরিয়ে এনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকারই জনগণের কাছে জবাবদিহি করবে এবং জনগণের ইচ্ছানুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে।’

তারেক রহমানের ৩১ দফা কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ সংস্কারের জন্য ৩১ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। ইনশাল্লাহ সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।’

শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত হবে জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। শিক্ষক-শিক্ষার্থীদের বাধ্য করা হয়েছে দলীয় কর্মসূচিতে যোগ দিতে। আমরা চাই না, শিক্ষকরা বিএনপি হওয়ার জন্য চাপ অনুভব করুক। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান স্বাধীনভাবে চলবে। শিক্ষক-শিক্ষিকারা তাদের নিজস্ব সত্ত্বা ধরে রেখে শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানদের বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে। বিএনপি সেই বিকৃতি দূর করে সঠিক ইতিহাস প্রজন্মের হাতে তুলে দিতে চায়। শিক্ষক-শিক্ষিকারাই হবেন সেই দায়িত্বের বাহক।’

শহীদ পরিবারদের সম্মাননা প্রদান করে অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজ স্বাধীন। জনগণের ভোটে জয়ী হয়ে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে তাদের পরিবারকে রাষ্ট্রীয় খেতাব ও মর্যাদা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় শহীদ পরিবার ও আহতদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।’

মিরপুর থানা যুবদলের আহ্বায়ক মো. শাকিল মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- যুবদলের কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুসহ অনুষ্ঠানে আগত শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X