কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নুরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা আব্বাস

নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছান মির্জা আব্বাস। এরপর নুরুল হক নুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি।

হাসপাতালে গিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার বিস্তারিত সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, নুর অত্যন্ত সাহসী এক তরুণ নেতা। তার ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তবে আমরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি শিগগিরই আগের মতো শক্তভাবে ফিরে দাঁড়াবেন।

ঘটনাস্থলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে নুরুল হক নুরের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে দ্রুত বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

এর আগে, ২৯ আগস্ট রাতের দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরুল হক নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X