কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকের পাশে ডা.  মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকের পাশে ডা.  মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সাংবাদিক, কলামিস্ট ও গীতিকার নাহিদ নজরুলকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

গতকাল শুক্রবার (০৫ সেপ্টেম্বর) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি একজন অভিজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের খোঁজখবর নিতে শনিবার (০৬ সেপ্টেম্বর) হাসপাতালে যান রফিকুল ইসলাম। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং নাহিদ নজরুলের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তিনি চিকিৎসকদের সাংবাদিক নাহিদ নজরুলের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।

ডা. রফিকুল ইসলাম আহত নাহিদ নজরুলের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, দলের পক্ষ থেকে আমরা সবসময় পাশে আছি। যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

নাহিদ নজরুলের শারীরিক অবস্থার বিষয়ে তিনি আরও জানান, তার ডান পায়ের নিচের অংশে টিবিয়া ও ফিবুলার দুটি হাড় ভেঙে গেছে এবং গোড়ালি পর্যন্ত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সামগ্রিক শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, নাহিদ নজরুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি জনপ্রিয় কলামিস্ট ও গীতিকার হিসেবে কাজ করছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১০

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১১

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৩

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৪

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৫

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৬

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৭

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৮

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৯

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

২০
X